ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

বাউফলে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে আয়শা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের দানা বেধেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়শা নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোমান সাহেদের মেয়ে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারের কাছে দেওয়া শিশুটির মায়ের বক্তব্যে অমিল পাওয়ায় ডাক্তার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শিশুটির মা মীম আক্তার (২০) বলেন, তিন বছর আগে নওগাঁ সদরের রোমান সাহেদের সঙ্গে তার বিয়ে হয়। পরে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেই দেড়বছর আগে কন্যা সন্তানের মা হয় মীম আক্তার। শুক্রবার বিকালে বিছানায় বসে শিশুটি খেলা করছিল। এসময় খাট থেকে পরে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ বলেন, শিশুর মা শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা শিশুকে মৃত অবস্থায় পেয়েছি। মৃত্যুর কারণ নিয়ে শিশুটির মা যে বক্তব্য দিয়েছে সেটা সন্দেজনক এবং শিশুটির শরীরে তেমন লক্ষণ দেখা যায়নি। যেহেতু বিষয়টি
সন্দেহজনক তাই পুলিশকে জানানো হয়েছে। পোস্টমর্টেম করা হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু শিশুটির মায়ের কথাবার্তা অসংলগ্ন তাই ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram