ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

শান্তিগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত দেলোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আজ বিকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায় চাচাতো ভাই দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় হঠাৎ তার উপর বজ্রপাত পতিত হয়। এতে সে মাঠেই মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দেলোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram