ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৫

মির্জাপুরে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজলার বাশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গায়রাবেতিল গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম হোসেন (২৫), একই গ্রামের মৃত রক্ষার ছেলে সবুজ (৫০) এবং মৃত ঝইড়ার ছেলে বাবুল (৪০)। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বাশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের হয় এবং ওই রাতেই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাশেদুজ্জামান।

সোমবার বিকেলে বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের সময় ওই বাড়ির নারী ও কয়েকজন শিশু অবস্থান করছিলেন। তবে তারা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

বিক্ষুব্দ জনতার আগুনে গিয়াস উদ্দিনের বাড়ির দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার সোমবার রাতেই গিয়াস উদ্দিনের পুত্রবধু জাকিয়া আক্তার বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মির্জাপুর থানায় মামা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ গায়রাবেতিল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram