ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হরলাল পাল উপজেলার একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে কচু খেতে কচুর লতি তুলতে যান হরলাল। ওই সময় কচু খেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো.আরব আলী সেক বলেন, সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। তবে ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি আমাদের কেউ জানায়নি। বৃদ্ধা খেতে কচির লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।

চরজব্বর থানার কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram