ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি অফিসার শফিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ মেলায় আগত দর্শনার্থীরা, ফল চাষীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন। মেলায় বিভিন্ন স্টলে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram