ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: ফেসবুকসহ নানা মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে পাশে কেরানীহাটে মানববন্ধন করেন এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণ বলেন, (৫আগস্ট) পরবর্তী কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী এলাকা ছাড়লে বিভিন্ন সনদ-ভাতা সহ স্থানীয় সরকার ও গ্রাম আদালতের নানা অধিকার থেকে বঞ্চিত হয় কেঁওচিয়া ইউনিয়নবাসী। এমতাবস্থায়, প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মহসিন কে দায়িত্ব প্রদান করে। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার সততা দেখে কিছু কুচক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুকসহ নানা মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ওবানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনে কাছে জোরদাবি জানায় মো. মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হোক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram