

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে, প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর পুলিশ, আনসার ও সরকারি-বেসরকারি, রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, দীঘিনালা থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ এনজিও, সামাজিক ও সেচ্ছাসেবী সংঘঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
