ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৪

সিরাজগঞ্জে প্রকাশ্যে গুলিবর্ষণকারী আবু মুছা কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে কিলার মুছাকে কক্সবাজার সৈকত থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। শনিবার সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‍্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।

আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার উপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয়। এতে মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের তৎপরতা অব্যাহত ছিল।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে ওই হত্যা মামলাগুলোর এজাহারভূক্ত আসামি আবু মুছা অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজি সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram