ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

দেশের স্বার্থ রক্ষা করেই বন্দরে বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন হবে: নৌপরিবহন মন্ত্রী

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালকে দৃশ্যমান করতে দ্রুত উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এই মাসের মধ্যেই প্রকল্প সংশ্লিষ্টদের কারিগরি প্রশিক্ষণে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর, বে-টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি ৷

মন্ত্রী বলেন, বন্দরের যে কোনো প্রকল্পে বিদেশি বিনিয়োগে বন্দরের স্বার্থ অক্ষুন্ন রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে চায় মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, দেশের আমদানি-রফতানি খাতকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বন্দরের অন্যান্য উন্নয়ন পরিকল্পনা সাজাতে চায় সরকার। শুধুমাত্র পোশাক শিল্পের ওপর নির্ভর না করে, বিভিন্ন রফতানি খাতকে বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram