ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২১
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলাম: চাহাত

ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা ব্যক্তিগত জীবনে ধর্মান্তরিত হয়েছেন। কখনো প্রেম-ভালোবাসার কারণে, কখনো আধ্যাত্মিক অনুসন্ধান করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এসব ঘটনা জনমনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্নাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ নিয়ে নানারকম চর্চাও হয়েছে। সম্প্রতি নিজের জীবনের গল্প নিয়ে খোলামেলা কথা বলায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে চাহাতের বক্তব্য
‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন অভিনেত্রী চাহাত খান্না। ফারহান মির্জাকে বিয়ের সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরিত হওয়ার পর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের চর্চা চলছিল। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে চাহাত খান্না পরিষ্কারভাবে জানান—ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজের ছিল। বাইরের কোনো চাপে এ সিদ্ধান্ত নেননি। এ নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করেছিলেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর ঈদ ও দীপাবলি—দুটো উৎসবই সমান আনন্দের সঙ্গে উদযাপন করেছেন চাহাত খান্না, যা তার ধর্মীয় সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে। এসব তথ্য উল্লেখ করে তিনি বলেন “আমি খুব সেক্যুলার একজন মানুষ। আমি ঈদ যেমন উদযাপন করি, তেমনই দীপাবলিও করি; সেটা বিয়ে চলাকালীন হোক বা পরে। হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। অনেকেই বলেছিল—‘আমাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।’ কিন্তু আমি কখনো তা বলিনি।”

তার বক্তব্য প্রায়ই ভুলভাবে উপস্থাপন করা হয় বলে দাবি চাহাত খান্নার, যার ফলে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়। এ বিষয়ে তিনি বলেন, “একটি বাক্য তুলে নিয়ে, তা ভিন্নভাবে দেখানো হয়; যা একজন পাবলিক ফিগার হিসেবে আমার জন্য বড় চ্যালেঞ্জ।”

সনাতন ধর্মে প্রত্যাবর্তন
২০২৪ সালে টেলি টক ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দেন চাহাত খান্না। এ আলাপচারিতায় তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণের পর ইসলামের কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। তবে বিবাহবিচ্ছেদের পর আবারো সনাতন ধর্মে ফিরে যান তিনি। এই অভিজ্ঞতাকে আত্ম-অনুসন্ধানের একটি ধাপ হিসেবে বর্ণনা করেন। চাহাতের ভাষায়—“নিজের বিশ্বাস সম্পর্কে স্পষ্ট হতে আমার কয়েক বছর সময় লেগেছে।”

দুই বিয়ের গল্প
২০০৬ সালে ব্যবসায়ী ভারতকে বিয়ে করেন চাহাত খান্না। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। এটি তার প্রথম বিয়ে। ২০০৭ সালে এ সংসার ভেঙে যায়। ২০১৩ সালের ৮ এপ্রিল বলিউডের লেখক শাহরুখ মির্জার পুত্র ফারহান মির্জাকে বিয়ে করেন চাহাত। এ সংসারে তাদের দুটো কন্যা সন্তান রয়েছে। ২০১৮ সালে যৌন ও মানসিক হয়রানির অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চাহাত। সর্বশেষ দ্বিতীয় সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

ক্যারিয়ার
মাত্র ১৬ বছর বয়সে কর্মজীবন শুরু করেন চাহাত। ২০০২ সালে প্রদীপ সরকারের সঙ্গে ক্যাডবেরির একটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তার প্রথম টিভি শো ‘সচি বাত সাবি জাগ জানে’। এটি ২০২২ সালের ঘটনা। ২০০৫ সালে ‘দ্য ফিল্ম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘৭+১/২ ফেরে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নজর কাড়েন। সিনেমাটির কাহিনি সংগ্রামী চলচ্চিত্র শিল্পীদের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। তাছাড়াও বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram