ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৪

নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীতে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদল, উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার চৌমুহনীতে যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন বন্যাদুর্গত অসহায় এক হাজার পরিবারের মাঝে চাউল, তেল, আলু, বিস্কুট এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গেল কয়েক দিনের অতিবৃষ্টির কারণে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নোয়াখালীর প্রত্যেক উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জিএস নিজাম উদ্দীন রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সায়েম হোসেন সুমন, আবুল কালাম আজাদ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram