ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় বাস হেল্পারের দেহ বিচ্ছিন্ন, আহত ১৪

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় বাস হেল্পারের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এ বাস হেল্পারের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কমলাপুর কসমস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত ব্যক্তি বাস চালকের সহকারী। তবে আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি।

তিনি আরও বলেন, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram