ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2025

জামায়াতের সমাবেশে ট্রেন ভাড়ায় নিয়ম ভঙ্গ হয়নি, আয় ৩২ লাখ টাকা

জামায়াতে ইসলামীর সমাবেশের জন্য চারটি ট্রেন ভাড়া দিয়ে প্রশ্নের মুখে পড়া রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এতে নিয়ম ভঙ্গ করা হয়নি। অতীতে রাজনৈতিক সমাবেশে জন্য ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। জামায়াতকে ট্রেন ভাড়া দিয়ে ৩২ লাখ টাকা আয় হয়েছে। যেসব ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবার, সেগুলোই ভাড়া দেওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ হবে না।

শুক্রবার সন্ধ্যায় রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়।

জানা যায়, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে চারটি ট্রেন ভাড়া করেছে দলটি।

রেলের চিঠিতে জানা গেছে, ট্রেনের সব আসনের জন্য ভাড়া ছাড়াও সার্ভিস চার্জ, ইঞ্জিন ব্যবহারের ফি পরিশোধ করেছে জামায়াত। রেল কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ট্রেন রিজার্ভ করায় নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ শতাংশ বেশি টাকা দিয়েছে জামায়াত।

এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠায় রেল মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। এ ধরনের কর্মসূচির জন্য ট্রেন ভাড়া দেওয়া রেলওয়ের নিয়মিত কাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিনা দিলে, সমাবেশের দিনে নিয়মিত ট্রেনে টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। টিকিট না পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মীদের বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায়। এতে রেল আয় বঞ্চিত হয়। বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়ায়, নেতাকর্মীরা ওই ট্রেনে ভ্রমণ করতে পারেন। এতে রেলওয় আয় করতে পারে, অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীরা ভোগান্তি থেকে পরিত্রাণ পান। ট্রেন ভাড়া দেওয়া রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির সম্পর্ক নেই।

২০২৩ সালের জানুয়ারিতে রাজশাহী এবং যশোরে সমাবেশের জন্য আওয়ামী লীগকে আটটি ট্রেন ভাড়া দিয়েছিল রেলওয়ে। জামায়াতকে ভাড়া দেওয়া চারটি ট্রেনের শনিবার অফ-ডে থাকায়, তা ভাড়া দেওয়া হয়েছে জানিয়ে রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াত ইতিমধ্যে ৩২ লাখ টাকা ভাড়া আগাম পরিশোধ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram