ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫০
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

বনানীতে সড়ক অবরোধ করল সিএনজিচালকরা

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

অবরোধকারীরা জানিয়েছেন, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুল্যান্স এবং এয়ারপোর্টগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না।

যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, এর আগেও এ দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপকক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram