ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৩
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

ঢাকার রাতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

রাজধানী ঢাকার উত্তরা ও কাফরুলে মধ্যরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ট্রাকচাপায় এবং দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান।

উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিন পথচারীর ওপর উঠে যায় একটি ট্রাক। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তৃতীয় জনও মারা যান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ট্রাকটি জব্দ করে মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংরোডে একটি দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই যুবক নিহত হন। কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তেজগাঁও থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদল জানান, নিহতদের মাথায় হেলমেট ছিল না এবং তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram