ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৩
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৫

রাজধানীর ৩ এলাকায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি অটোরিকশা চলবে: উপদেষ্টা আসিফ

মাছুদউর রহমান মিলু : রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা অন্যান্য কোনও হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি চালক ও গাড়ির লাইসেন্সের পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হবে।

তিনি আরও বলেন, পরিসংখ্যানে দেখা গেছে গত ঈদে মোট দুর্ঘটনার ৩২ শতাংশ অটোরিকশা মাধ্যমে ঘটেছে। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি হওয়ার কথা।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেয়া যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram