ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৯
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাড়াহুড়া করা উচিত নয়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যেহেতু রাষ্ট্র সংস্কারের বিষয়, তাই তাড়াহুড়া করা উচিত নয়।

সালাহউদ্দিন বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।

এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার বৈঠকে বসেছিল বিএনপি, পরে তা মুলতবি করা হয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram