ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৪
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না: অধ্যাপক নার্গিস

যশোর প্রতিনিধি: যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না। তাই অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে শিক্ষিত করার পাশাপাশি রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নারী শক্তির উন্নয়ন অগ্রাধিকার পাবে। যশোর নগর মহিলা দল য়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ সোমবার বিকেলে যশোর শহরের ষষ্টিতলা পিটিআই স্কুল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী নুরুন নাহারের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন অন্যায় অপকর্ম তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল কিন্তু দেশ ছাড়া করতে পারেনি। কারণ বিএনপির সাথে বরাবরই দেশের জনগণ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনবিচ্ছিন্ন ছিল বলেই, নির্যাতিত নিপীড়িত জনগণই তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram