ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ব্যাগ উদ্ধার হয়নি এখনো

নাটোরে জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার চুরি হওয়া ব্যাগ এখনো উদ্ধার হয়নি। ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকা ব্যগটি উদ্ধারে কাজ করছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ব্যাগ চুরির ঘটনা ঘটে।

ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার জানান, বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে বাংলাদেশে এসেছেন তিনি। বুধবার বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি বিকেলে নাটোর রেলস্টেশনে আসেন। ভারত যাওয়ার উদ্দেশে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার।

নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে অবস্থানের সময় ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সাথে তার পরিচয় হয়। ক্রিলের ভাষ্যমতে, হলুদ কটি পরিহিত লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর ক্রিল তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় এসে বিষয়টি জানালে পুলিশ তার ম্যাগবুক ট্র্যাক করে ব্যাগের অবস্থান রাজশাহীতে দেখতে পান। পরে জিআরপি পুলিশ বিষয় অবগত হয়ে ক্রিলকে নাটোর থেকে রাজশাহী নিয়ে যান।

শান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, ইতোমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে হলুদ কটি পরিহিত এক যুবক ক্রিলের সাথে সংখ্যাতা গড়ে তুলছেন। পরবর্তীতে তার অগোচরে কটি খুলে ব্যাগ নিয়ে সটকে পড়ছেন। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে হলুদ কটি পড়েছিলেন ঐ যুবক। বিষয় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রতই চোরকে আইনের আওতায় আনাসহ ব্যাগটি উদ্ধার করা যাবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram