

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: সৌদি আরবের শীর্ষস্থানীয় হেলথকেয়ার প্রতিষ্ঠান সেইজ হেলথের সাথে রিয়াদের এক্সপো এক্সিবিশন সেন্টারে চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় হেলথ ট্রাভেল প্রতিষ্ঠান মেডিএইডারের।
চুক্তি স্বাক্ষর করেন সেইজ হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মোহাম্মেদ এ আলদার ও মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম। দুই প্রতিষ্ঠান বাংলাদেশের হেলথকেয়ার সেক্টরের উন্নয়নে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মেডিএইডার ও সেইজ হেলথ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরব ফ্রন্ট লাইনে রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করার জন্য কাজ করে যাচ্ছে।
