ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

স্থানীয় নির্বাচন: দলীয় প্রতীক-পোস্টার বাদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, পোস্টারের ব্যবহার। ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড।

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬-এ এই নিয়ম যুক্ত করা হলো। নতুন এই বিধিমালার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেও সামঞ্জস্য এলো।

নতুন জারি করা বিধিমালা অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী বা তার সমর্থকরা পোস্টার ব্যবহার করতে পারবেন না। তবে সাদা-কালো রঙের ব্যানার, ফেস্টুন, লিফলেট ও হ্যান্ডবিলের পাশাপাশি নিয়ন্ত্রিত পরিসরে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিলবোর্ডের জন্য নির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করে দিয়েছে কমিশন; যার সর্বোচ্চ আয়তন হবে ১৬ ফুট বাই ৯ ফুট। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড বসানো যাবে।

অন্যদিকে, উপজেলা নির্বাচনে উপজেলাজুড়ে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রচার সামগ্রীতে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না এবং যেকোনো ধরনের পলিথিনের আবরণ বা পিভিসি বস্তু ব্যবহার সম্পূণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

প্রচারণার সময়সীমা ও মাইক ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইক বাজানোর নিয়ম থাকলেও এখন থেকে দুপুর ১২টা থেকে শুরু হয়ে সূর্যাস্তের পূর্বেই মাইকিংয়ের ব্যবহার শেষ করতে হবে। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে মাইকিং পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি অমান্যকারীদের বিরুদ্ধে পূর্বে আর্থিক জরিমানা ১০ হাজার টাকা হলেও নতুন নীতিমালায় তা বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় কমিশন চাইলে সরাসরি প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram