ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

নওগাঁর ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক দিনব্যাপী চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে সততা অন্ধ কল্যাণ কমিতির উদ্যোগে বিনামূল্যে ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে প্রায় দুই হাজার রোগীকে সেবা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পরিচালক হামিদুর রহমান, সততা অন্ধ কল্যাণ কমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রোমন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram