

এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে চায়নার স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারী কোম্পানি FAW CHANGAN-এর যাত্রা শুরু। আজ এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের আধুনিক মাইক্রোবাস ও পিকআপের লাইনআপ উন্মোচন করে, যা দেশের যানবাহন খাতে এক নতুন সম্ভাবনার সূচনা করবে। আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে উন্নত মানের যানবাহন সরবরাহের অঙ্গীকার করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে প্রচলিত জ্বালানির মডেল চালু হলেও ভবিষ্যতে ইলেকট্রিক ও হাইব্রিড সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে। FAW CHANGAN বাংলাদেশে এসেম্বল কারখানা স্থাপনের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ও দেশের রপ্তানি খাতে ভূমিকা রাখতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা শুধু যানবাহন আনছি না, বরং বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম তৈরি করছি। FAW CHANGAN হবে "আস্থা ও নির্ভরতার প্রতীক।"
FAW CHANGAN — এফ এ ডব্লিউ, চাঙ্গান
