ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2026

তাহিরপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজিব মিয়া (১৩) নামে আরেক শিশুর বিরুদ্ধে। এই ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কিশোর একই গ্রামের প্রতিবেশী আব্দুল আজিজের ছেলে।

ভুক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাজিব ঐ শিশুটির প্রতিবেশী ও পাশাপাশি বাড়ি। রাজিব ঐ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে খালি ঘরে ডেকে নিয়ে যায় এবং পরে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করে নিজের বাড়িতে আসলে পরিবারের লোকজন কি হয়েছে জানতে চাইলে। শিশুটি জানায় তাকে রাজিব কাপড় খুলে গায়ে হাত দিয়েছে ও ধর্ষণ করা সহ যা যা করেছে তা বলে। পরে শিশুকে রাত ৮ টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে ডাঃ মুসফিকা মারজান জানান, রাত ৮ টার দিকে একটি শিশুকে নিয়ে আসা হয়েছিলো। পরিবারের অভিযোগ ছিলো তাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে দেখে ধর্ষণের আলামত পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া জানান, তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর হাসপাতালে পাঠায় এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে আজ শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram