ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2026

ঘোড়াঘাটে জরাজীর্ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভবন নির্মাণে নেই অগ্রগতি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও শুরু হচ্ছে না নতুন ভবন নির্মাণকাজ। একাধিকবার ভবন নির্মাণের স্থান পরিদর্শন করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় সেবা কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে ইউনিয়ন পরিষদের ছোট দুটি কক্ষে অস্থায়ীভাবে জোড়াতালি দিয়ে চলছে এই সরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিংড়া ইউনিয়ন কেন্দ্রটির পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় পরিত্যক্ত পড়ে আছে। জরাজীর্ণতার কারণে সেখানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সহায়তায় ৬-৭ মাস একটি ভাড়া বাসায় সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। পরবর্তীতে তা স্থানান্তর করে ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের দুটি ছোট কক্ষে আনা হয়।

স্থান সংকটের কারণে সীমিত পরিসরে সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদেরকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত গর্ভবতী মা ও শিশুদের সাধারণ স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং নিয়মিত পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণে ব্যাঘাত ঘটছে।

​স্থানীয়দের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি সেবা প্রতিষ্ঠান নিজস্ব ভবন ছাড়া চলায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের হাজারও মানুষ। তারা অবিলম্বে ভবন নির্মাণকাজ থমকে থাকার কারণ স্পষ্ট করা এবং দ্রুত দাপ্তরিক জটিলতা নিরসন করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

​এ বিষয়ে কথা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মদ ঈসা বলেন, "নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার জায়গা পরিদর্শন করা হলেও অজ্ঞাত কারণে এখনো কাজ শুরু হয়নি। তবে পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হলেও তা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা এবং এ সংক্রান্ত কোনো চিঠিপত্রও আমরা পাইনি।"

​তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতেই বর্তমানে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে কাজ চালাতে হচ্ছে। তাছাড়া নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram