ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৩
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, আজ ঢাকার বায়ু মাঝারি মানের

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

যার বায়ুমান স্কোর ২২৭। অর্থাৎ সেখানে বায়ু খুবই অস্বাস্থ্যকর। এরপরের অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৭২।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২৫ নম্বরে। যার বায়ুর মান ৭১। অর্থাৎ ঢাকার বায়ুর মান আজ মাঝারি মানের।রবিবার (৫ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা যায়, পাকিস্তানের লাহোর রয়েছে তালিকার ৩ নম্বরে। যার বায়ুমান স্কোর ১৬৭। অর্থাৎ লাহোরের বায়ুমান অস্বাস্থ্যকর। এরপরের অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, ইসরায়েলের জেরুজালেম, ইরাকের বাগদাদ।

আইকিউ এয়ারের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram