ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫২
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

রোববার সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম।

ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে। ২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram