ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৭
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ৬টি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আঃ বারীর দিকনির্দেশনায় এসআই আবুল কাওসার, এএসআই সেলিম মিয়া ও এএসআই সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামি মো. নাহিদ ইসলাম ওরফে হৃদয় আহাম্মেদ মাইজপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা ও তিতাস থানায় হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে সাজা প্রদান করেছেন। একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া তার বিরুদ্ধে ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালের আরও কয়েকটি মাদক ও হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram