ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় শান্তি-স্থিতিশীলতার জন্য মানুষে মানুষে সম্পর্ক জোরদারে বিকল্প নেই

সাবেক পররাষ্ট্র সচিব ও সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা মসয়ুদ মান্নান বলেছেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়ন অগ্রগতির স্বার্থে সরকারের পাশাপাশি সার্কভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় করার বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার্ক কালচারাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দে।

সভায় সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গঠন করার উদ্যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সমন্বয়হীনতার কারণে গত এক যুগ ধরে সার্ক পুরোপুরি অকার্যকর হয়ে রয়েছে। এখন সময় এসেছে, সার্কভুক্ত রাষ্ট্রসমূহের সংস্কৃতিকর্মী, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ মানুষে মানুষে সম্পর্ক আরো মজবুত করার। আর সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক মজবুত করা সহজ।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এড: মোশারফ হোসেন মনির, এইচএম ইব্রাহিম ভূঁইয়া, আব্দুল জলিল, কবি নজরুল বাঙালি, নরেশ হালাদার, সাধারণ সম্পাদক সুজন দে, যুগ্ম সম্পাদক জাহিদ বিপ্লব, ইশতিয়াক আহমেদ রিগান, ডঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, কেন্দ্রীয় নেতা টিনা খান, পারভেজ অনিক, রেদওয়ান আবির চৌধুরী জয়, রাজন আহমেদ শিশির, মেহেদী হাসান ইমন, জিনিয়া জোসনা, মলয় নাথ, মোঃ খায়রুল আলম, রবিউল আলম রবি, সামান্তা শাহিন, মঞ্জুর হোসেন ঈসা, এম আজমল খান, মোঃ কাইয়ুম খান, আমজাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram