ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2025

যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে: সালাহউদ্দিন আহমদ

দেশের মানুষ এখন নির্বাচনমুখী; আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পুর্নাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ সময়, সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।

অপরদিকে, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ করে বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram