ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৩
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

আইনশৃঙ্খলা অবনতিতে সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছে দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ।

সোমবার (১৪ জুলাই) সংগঠনটির সেক্রেটারি তাইয়িব আহমেদ, পিএইচডি ক্যান্ডিডেট ও ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কাতার প্রেরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পুরান ঢাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মৃতদেহের ওপর হামলাকারীদের উল্লাস ও নাচের ভয়াবহ দৃশ্য যে কোনো সংবেদনশীল নাগরিককেই গভীরভাবে ব্যথিত ও লজ্জিত করবে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এছাড়া, দলগুলোর মাঝে কোন্দল ও সহিংসতায় ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারাদেশে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, যা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী একটি গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সি আই দলের রাজনৈতিক দলসমূহের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় গণতান্ত্রিক পদ্ধতির চর্চা নিশ্চিত করার এবং সহিংসতা পরিহার করার জোর আহ্বান জানায়।

সংগঠনটি জানায়, সংবাদপত্রের তথ্য অনুসারে, আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ধরনের ঘটনাপ্রবাহ সারাদেশে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। আমরা স্বীকার করি, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় সরকার নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন। তবে এক বছর পেরিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন না ঘটে, তখন তা সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি বলে বিবেচিত হবে।

সিটিজেন ইনিশিয়েটিভ রাষ্ট্রের কাছে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জোড় আহ্বান জানাচ্ছে এবং একইসাথে রাজনৈতিক দল এবং জনগণকে সংহতি ও সংযমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করছে।

দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবীদ ও পেশাজীবীদের সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। গনতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন, এই স্লোগানকে সামনে রেখে গত ১২ই জুলাই ২০২৩ সাল থেকে রাজনীতিতে সততা, জবাবদিহিতা, গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্রে ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রয়াসে একটি সিভিল সোসাইটি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram