ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪১
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনল ভারত

ভারতের গুজরাটের ভাদোরদা থেকে প্রায় ২০০ জনকে দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। বিমানবাহিনী ভাদোরদা থেকে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয়। ‘বাকি আনুষ্ঠানিকতা’ শেষে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি’। যার মধ্যে কয়েকজনের আছেন বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে তোলা হয়। তাদের প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে কড়া নিরাপত্তায় আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে আনা হবে।

তিনি বলেছেন, দুই মাস আগে গুজরাটে ধরপাকড় শুরু হয়। এরপর এসব মানুষকে আটক করা হয়। তাদের রাখা হয় একটি অস্থায়ী কেন্দ্রে। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram