ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২১
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘রাজধারীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন পুরুষ মারা যান।’ তিনি আরো বলেন, ‘নিহত তিনজনের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram