ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার ঘোষণা এনসিপির

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদেশে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ট্যাগলাইনে হবে এ কর্মসূচি। আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস এবং ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ আগস্ট উদযাপন করা হবে ছাত্র-জনতার মুক্তি দিবস।

নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী তারা ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের কাছে যাবেন। যাবেন শহীদ পরিবারের কাছে। অন্য যারা সহযোদ্ধা ছিলেন, তাদের কাছে যাবেন। সবার কাছে শুনবেন জুলাই অভ্যুত্থান নিয়ে আকাঙক্ষার কথা।

এ সময়, জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারও মুখাপেক্ষী নয়। প্রয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারীদের নিয়ে ঘোষণাপত্র দেয়ার কথা জানান নাহিদ ইসলাম।

নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ দেয়ার দাবিও জানান তিনি। নাহিদ বলেন, যারাই ক্ষমতায় আসুক সেখানে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। সারজিস আলম ও অনিক রায়কে প্রধান করে উদযাপন কমিটিও ঘোষণা করে এনসিপি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram