ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩১
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

জিয়াউর রহমানের মাজারে জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদত বার্ষিকী আজ। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তা ও সদস্যরা। পরে জিয়াউর রহমান ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেডআরএফ গঠিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, ডা. এএস হায়দার পারভেজ, অধ্যাপক ড. আব্দুল করিম, প্রকৌশলী জহিরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক গোলাম রাব্বানী, সাঈদ খান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ড. আনারুল প্রমুখ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের অনুপ্রেরণা। আজকে তার ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মুনাজাত করেছি। আজকের দিনে আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram