ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৩
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

বিশ্বে আজ বায়ু দূষণে শীর্ষে ঢাকা

মহান মে দিবসের ছুটিতে রাজধানীসহ পুরো দেশ। ব্যস্ততা কমেছে নগরজীবনে। তবে তার খুব একটা ছোঁয়া লাগেনি ঢাকার বাতাসে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে প্রতিবেশী ভারতের দুটি শহরকে পেছনে ফেলে বায়ু দূষণে শীর্ষ শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। স্কোর ১৯১। আর এই স্কোর নিয়েই দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও দিল্লি।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার পর আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতায় বায়ুর মানের স্কোর ১৭৪, তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৬৭। ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুয়েত সিটি। পঞ্চম স্থানে রয়েছে লাহোর, স্কোর ১৬৩। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬২ থেকে ১২৯ এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram