ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪২
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

তদন্ত শেষ না হলে ফাইয়াজের মামলায় মন্ত্রণালয়ের কিছু করার নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্দোলনের সময় ঢাকা কলেজ শিক্ষার্থী ফাইয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।

রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, এই মামলায় দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। সেই জবানবন্দি প্রত্যাহার না করা হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা খুবই দুষ্কর হয়ে পড়বে। ৮ মাসেও কেন জবানবন্দি প্রত্যাহার হয়নি সেটি সংশ্লিষ্টরা বলতে পারবে। বিষয়টির পুরোপুরি এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের।

তিনি আরও বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন। বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে, তবে তা মেনে নিয়েই সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনও সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে উদ্যোগ নিতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসে অনেকেই পলিটিক্যাল বক্তব্য দিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram