ঢাকা
logo
প্রকাশিত : April 14, 2025

সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশে ফিরছেন।সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দর ১ নম্বর গেট ব্যবহার করবেন।

এর আগে, গত ৬ এপ্রিল সস্ত্রীক স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সবশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিনী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram