ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৪

কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস

মিশরের রাজধানী কায়রোতে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদির। বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ড. ইউনূস।

প্রেস সচিব বলেন, এই সফরে বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন ও বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও জানান, তুর্কি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া মতো ইসলামিক দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। ডি-৮ এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram