ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৫
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

১৬ বছর পর মামলা থেকে মুক্তি পেলেন ভারতী সিং

কমেডি শোতে রসিকতা করতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলা থেকে ১৬ বছর পর মুক্তি পেলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। সম্প্রতি মুম্বাই হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে।

মামলাটি ছিল ২০১০ সালের। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি অনুষ্ঠানে ভারতী ও শেখর একটি জোকস বলেছিলেন।

সেই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’—এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল যে এই সংলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেই ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছিল।
দীর্ঘ ১৬ বছর পর এই মামলার শুনানিতে বিচারপতি অমিত বোরকার গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেন।

আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।

শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয়, যা এখানে নেই। এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক।

হাসির পরিবেশ তৈরি করাই ছিল এর একমাত্র লক্ষ্য, কাউকে আঘাত করা নয়। আদালত স্পষ্ট করে দেয় যে ভারতী বা শেখর সুমন—কারো উদ্দেশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না। শব্দগুলো শুধু হাসির প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছিল। এর ফলে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে তাদের অভিযোগমুক্ত করে।

সূত্র : এই সময়

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram