ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2024

খালি ব্যাগ ভেবে লাথি, বের হলো ১৮ লাখ টাকা!

মোহাম্মদ তাওকীর ইসলামের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’-এ অভিনয় করেছেন রাজশাহীর একদল তরুণ। সিরিজটির মতো তাঁরা এবার বাস্তবেও প্রশংসা পাওয়ার মতো কাজ করে দেখালেন।

শনিবার মধ্যরাত পেরিয়ে ৩টার দিকে রাজশাহীর এক গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সিরিজটির অভিনেতা ও কলাকুশলীরা। আকাশ বিন ওসামা ব্যাগটিতে লাথি মারেন।

ভেবেছিলেন খালি ব্যাগ, লাথি মেরে বুঝতে পারেন ব্যাগে ভারী কিছু আছে। খুলে দেখেন টাকার বান্ডিল ও একটি রহস্যজনক কাপ। গুনে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা আছে সেখানে। পরে তাঁরা সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন।

সবাই মিলে থানায়ও যান। এ সময় সঙ্গে ছিলেন আসিফ, রিফাত, রিংকু, সজলসহ আরো অনেকে। শেষ পর্যন্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তাঁরা।

রাজশাহীর আঞ্চলিক গল্প নিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এ যুক্ত ছিলেন মাহফুজ প্রদীপ, আকাশ বিন ওসামা, রিফাত বিন মানিকরা।

তাদের সঙ্গে ছিলেন সামাজিক কল্যাণে কাজ করা আরও কিছু তরুণ। তারা এখন মানুষের কাছে বাহবা পাচ্ছেন। সব সময় তারা মানুষের পাশে থাকতে চান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram