ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৬
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

মণিরামপুরে অনুমোদনহীন হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ে অভিযান, পরিচালককে জরিমানা

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অনুমোদনহীনভাবে পরিচালিত “আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সুশীল কুমার দাসকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে মণিরামপুর সরকারি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, সুশীল কুমার দাস কোনো অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই দেশের বিভিন্ন জেলায় ৫০-৬০টি শাখা খুলে দীর্ঘদিন ধরে শিক্ষা ও সনদ বাণিজ্য চালিয়ে আসছিলেন। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram