ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৭
logo
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

বর্তমানে মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন পরবর্তীতে মনে রাখার প্রয়োজন হয়, যা রেকর্ড করে রাখা দরকার। তবে হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ড করার সুবিধা না থাকায় অনেকেই সমস্যায় পড়েন।

তবে একটু সচেতনতা আর সঠিক পদ্ধতির মাধ্যমে এখন সহজেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। নিচে জানিয়ে দেওয়া হলো কয়েকটি কার্যকর উপায়—

স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কল রেকর্ড

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সবচেয়ে সহজ উপায় হলো স্মার্টফোনের Screen Recording ফিচার ব্যবহার করা।
. প্রথমে কল কানেকশন করুন
. ফোনের কুইক সেটিংসে গিয়ে স্ক্রিন রেকর্ডিং চালু করুন
. কল শেষ হলে রেকর্ডিং বন্ধ করুন—ফাইলটি ফোনের গ্যালারিতে সংরক্ষিত থাকবে
. এটি শুধু অডিও নয়, ভিডিও কলের ক্ষেত্রেও কার্যকর

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে রেকর্ড: হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য কিছু নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপও রয়েছে, যেগুলো ব্যবহার করে আরও উন্নত রেকর্ডিং পাওয়া যায়:

A-Z Screen Recorder (শুধু অ্যান্ড্রয়েড): অন্তঃস্থ শব্দসহ পুরো পর্দা রেকর্ড করা যায়। এতে রয়েছে লাইভ স্ট্রিম, ছবি সম্পাদনা এবং ভিডিও কাটার সুবিধা।

DU Recorder (অ্যান্ড্রয়েড ও আইওএস): এই অ্যাপটি পরিচ্ছন্ন এবং উচ্চমানের রেকর্ডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সহজে এক ক্লিকেই রেকর্ড চালু করা যায়।

Mobizen Screen Recorder (শুধু অ্যান্ড্রয়েড): উন্নতমানের অডিও ও ভিডিও রেকর্ড করতে সক্ষম। হোয়াটসঅ্যাপ কল সংরক্ষণের জন্য এটি একটি কার্যকর অ্যাপ।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়: হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার আগে আইনগত দিকটি মাথায় রাখা জরুরি। কারও অনুমতি ছাড়া রেকর্ড করা অনেক দেশে বেআইনি।

আইফোন ব্যবহারকারীদের জন্য রেকর্ডিং একটু জটিল হতে পারে, বিশেষত অ্যাপলের নীতিমালার কারণে। তবে DU Recorder বা অন্যান্য অনুমোদিত অ্যাপ কিছুটা সমাধান দিতে পারে।

প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ কিংবা ব্যক্তিগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা অনেক সময় জরুরি হয়ে পড়ে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সেটি আর কঠিন নয়। আপনার ফোনের ফিচার ও অ্যাপ বাছাইয়ের মাধ্যমে সহজেই রেকর্ড করে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ আলাপচারিতা।

সূত্র: ট্রু স্কুপ

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram