ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৫

ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের মোট ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ০৯ হাজার ৩৬৪ টাকা।

বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খাঁন বিপুল, ইসলামপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ.এ.আবু তাহের, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান রফিকুল, পৌর নিবার্হী কর্মকর্তা আবু সাইদ, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানীসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram