ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল বিতরণ

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার ১৬ (জুন) সকালে ডঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াসিম আকরাম।

অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর বাস্তবায়নে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, উপকারভোগীদের মধ্য হতে শ্রীমতি সরস্বতী রানী, শ্রীমতি মানসী রানী, শ্রীমতি গীতা রানী, কনদা প্রমুখ।

আলোচনা শেষে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram