ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে ডিসেম্বরেই

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, উপ-আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে নেপালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। “২০২৪ সালের ৩ অক্টোবর সই হওয়া ওই চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণে সাশ্রয়ী দামে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে,” বলেন তিনি।

বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিলের কথাও জানান ড. সালেহউদ্দিন।

তিনি বলেন, “এই আইনের আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিগুলোর মূল্যায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চুক্তির ট্যারিফ কাঠামো পর্যালোচনা ও পুনঃআলোচনার জন্য আলাদা কমিটিও গঠন করা হয়েছে।”

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ বিতরণ লাইন ও সাবস্টেশনসমূহ ভূ-গর্ভস্থ করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বিতরণ ব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram