ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নীতিবিদ্যা শীর্ষক কর্মশালা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে “প্রশাসনিক নীতিবিদ্যা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ শুক্রবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে কর্মশালায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জীবনের সকল ক্ষেত্রে নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা অবলম্বনের মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় প্রশাসনিক অবকাঠামো, নৈতিকতা এবং উন্নয়ন : বাংলাদেশ প্রসঙ্গ; জনপ্রশাসনে দুর্নীতি প্রতিরোধে করণীয়; বাংলাদেশের জনপ্রশাসনে নৈতিকতা, দায়বদ্ধতা ও বণ্টনমূলক ন্যায্যতা; শিক্ষাপ্রশাসনের নৈতিক দায়িত্ব ও ওবিই সংকট; শিক্ষাপ্রশাসনে নৈতিক নেতৃত্ব; টেকসই উন্নয়ন ও নৈতিকতা: প্রেক্ষিত বাংলাদেশ প্রভৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের খ্যাতিমান দার্শনিক, প্রাবন্ধিক ও গবেষকগণ এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram