ঢাকা
logo
প্রকাশিত : May 25, 2025

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: ইউএনও কামাল হোসেন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) সকাল ১০টায় ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে ভূমি সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, "ভূমি সেবা বান্ধব বাংলাদেশের অংশ হিসেবে ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে জমি সংক্রান্ত সেবা, আইনি পরামর্শ ও সমস্যার সমাধান এক স্থানে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান, ৮টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ।

ভূমি মেলায় স্থানীয় জনগণ জমি সংক্রান্ত দলিল, মিউটেশন, খতিয়ান চেকিংসহ বিভিন্ন সেবা নিতে ভূমি অফিসের স্টলগুলোতে ভিড় জমান। মেলা তিন দিনব্যাপী চলবে বলে জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram