ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

নওগাঁর ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির, ছাত্রনেতা মোরশেদুল ইসলাম, মোস্তাকিম হোসেন, সাফি আরমান শুভ, হৃদয় বাবু, তানজিমুল, হাসান মাহমুদ, আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদল নেতা সাইদ বিন জাবেদ, আব্দুর রউফ, রনি বাবু, জিহান বাবু প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram