ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2025

ভারতে যাওয়ার সময় আ'লীগ নেতা গোলাম মর্তুজা আটক

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা: ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর চেকপোস্টে চুয়াডাঙ্গার জীবননগরের আলোচিত আ'লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

আজ রবিবার (১১ মে) দুপুরে দর্শনা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি গোলাম মোর্তুজা জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত মেহের আলী মিয়ার ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিতুমীর বলেন, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা আজ রোববার দুপুরে দর্শনার সীমান্ত চেকপোস্ট জয়নগর দিয়ে ভারতের গেদে চেকপোস্ট হয়ে ভারতে যাচ্ছিল। এসময় জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তর পরিচয় পেয়ে তাকে আটক করে। পরে দর্শনা থানা পুলিশকে খবর দিলে আমরা তাকে আটক করে আনি। পরে তাকে গত বছরের ২৭ আগষ্ট তারিখের ৯ নম্বর নাশকতা ও মারামারি মামলা আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram